মালদা

ISCE পরীক্ষায় মালদা জেলায় প্রথম হলি চাইল্ডের ছাত্রী শ্বতাক্সী রায়

হলি চাইল্ড ইংলিশ অ্যাকাডেমি স্কুলের ২০১৭ সালের ISCE পরীক্ষায় বেস্ট অফ 4 এ ৯৬% পেয়ে মালদা জেলায় প্রথম হল শ্বতাক্সী রায়, তার প্রাপ্য নম্বর ইংরেজীতে ৯৫, অঙ্কে ৯৮, ভৌতবিজ্ঞান ৯৪, রসায়ন বিদ্যা ৯৬ ও কম্পিউটার সাইন্সসে ৯৪। নম্বরের ব্যবধানে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে শ্বতাক্সী রায়। 
    শ্বতাক্সীর এই সাফল্যে খুশী স্কুল কর্তৃপক্ষ। প্রিন্সিপাল অরিন্দম দাস জানান, স্কুলে মোট পরীক্ষার্থী ছিল ৫৯ জন। তাদের মধ্যে ৪০ জন ৮০% উপরে নম্বর পেয়েছে কোন পরীক্ষার্থী ৭০% নীচে নম্বর পায়নি। স্কুলের ছাত্র ছাত্রীদের এমন ফলাফলে গর্বিত স্কুল কর্তৃপক্ষ। 
    শ্বতাক্সীর এত ভালো ফলাফলে পরিবারের সকলেই খুব খুশী। তার বাবা সুবীর রায় জানান, মেয়ের এই সাফল্যে বাড়িতে এখন খুশীর আমেজ। শ্বতাক্সী জানায় ১৭ থেকে ১৮ ঘণ্টা সে পড়াশোনা করত। তার এই সাফল্যের পেছনে রয়েছে তার পরিবার ও স্কুল কর্তৃপক্ষ সকলেই। পরীক্ষায় এত ভালো ফল করে সে অত্যন্ত খুশী। আগামীতে সে ইঞ্জিনিয়ারিং হতে চায়। পড়াশোনা ছাড়াও তার পছন্দের জিনিস গান শোনা। সে আঁকতেও ভালোবাসে।